গোপনীয়তা নীতি ও শর্তাবলী

আপনার ডেটা নিরাপত্তা ও স্বচ্ছতা আমাদের অগ্রাধিকার। Easy Premium বাংলাদেশের আইন এবং বাংলাদেশ ডিজিটাল কমার্সের নির্দেশিকা অনুসরণ করে। নিচে আমাদের নীতিমালা ও শর্তাবলী বিস্তারিত দেওয়া হলো।

ভূমিকা

গুরুত্বপূর্ণ তথ্য:

সাইটটি কোনো পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই যেকোনো সময় এই শর্তাবলীর অংশ পরিবর্তন, পরিবর্তন, যোগ বা অপসারণের অধিকার সংরক্ষণ করে। অন্য কোন বিজ্ঞপ্তি প্রদান না করে সাইটে পোস্ট করা হলে পরিবর্তন কার্যকর হবে। আপডেটের জন্য নিয়মিত এই নিয়ম ও শর্তাবলী চেক করুন। ব্যবহারের নিয়ম ও শর্তাবলীতে পরিবর্তন পোস্ট করার পরে আপনার সাইটের ক্রমাগত ব্যবহার সেই পরিবর্তনগুলির আপনার গ্রহণযোগ্যতা গঠন করে।

নিম্নলিখিত শর্তাবলী

১. প্ল্যাটফর্ম বা মাধ্যম হিসেবে কাজ করা: Easy Premium একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে মোবাইল এক্সেসরিজ, মোবাইল পার্টস, মোবাইল সার্ভিসিং, মোবাইল রিচার্জ এবং মোবাইল রিচার্জ রিটেইলার সেবা প্রদান করা হয়। আপনি নিজের পছন্দমতো পেমেন্ট পদ্ধতি (যেমন: বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) ব্যবহার করে এখানে থাকা পণ্য বা সেবা কিনতে পারেন।
২. কেনাকাটার চুক্তি: আপনি যখন অর্ডার কনফার্ম করবেন এবং আমরা যখন তা প্রসেস করে ডেলিভারির জন্য নিশ্চিত করব, তখনই ক্রেতা ও বিক্রেতার মধ্যে কেনাকাটার চুক্তিটি আইনিভাবে কার্যকর হয়।
৩. দাম ও পণ্যের সঠিকতা: পণ্যের বিবরণ ও দাম আমাদের টিম নির্ধারণ করে। কোনো পণ্যের বিবরণ বা দামে ভুল থাকলে (যেমন: কারিগরি ভুলের কারণে কোনো পণ্যের দাম ১০,০০০ টাকার জায়গায় ১০ টাকা দেখালে) আমাদের সেই অর্ডারটি বাতিল করার অধিকার থাকে।
৪. ডেলিভারি: আপনার দেওয়া লোকেশন অনুযায়ী আমাদের সুপরিচিত কুরিয়ার সার্ভিস https://steadfast.com.bd/ এর মাধ্যমে আপনার পণ্য সঠিকভাবে আপনার হাতে তুলে দেওয়া হবে। অনুগ্রহ করে ডেলিভারি ম্যানের কাছ থেকে সঠিকভাবে পণ্যটি হাতে নিয়ে চেক করে নেবেন।
৫. সময় সীমা: আপনি যখন পণ্যটি অর্ডার করবেন, পণ্যটি সাধারণত ২-৫ দিনের মধ্যে ডেলিভারি করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি না হলে টাকা রিটার্ন পাবেন।
৬. মোবাইল সার্ভিসিং: মোবাইল সার্ভিসিং সংক্রান্ত যেকোনো কাজের আগে আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে সমস্যা ও সমাধানের বিষয়ে নিশ্চিত হবে। সার্ভিসিংয়ের ক্ষেত্রে ডিভাইসের অবস্থা ও সমস্যার উপর নির্ভর করে সময় ও খরচ নির্ধারিত হবে।
৭. মোবাইল রিচার্জ রিটেইলার সার্ভিস: Easy Premium-এর মোবাইল রিচার্জ রিটেইলার সার্ভিস শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য — যাদের নিজস্ব দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। যে কেউ এই সার্ভিসটি নিতে পারবে না। এই সার্ভিসটি চালু করতে হলে অবশ্যই আপনার দোকান বা ব্যবসার প্রমাণপত্র জমা দিতে হবে এবং আমাদের শর্তাবলী মেনে চলতে হবে। বিস্তারিত জানতে আমাদের "মোবাইল রিচার্জ রিটেইলার সার্ভিস" সেকশনটি দেখুন।
৮. মোবাইল রিচার্জ: আমাদের ওয়েবসাইট https://www.easy-premium.com/mobail-Recharge থেকে আপনি সহজেই মোবাইল রিচার্জ করতে পারবেন। রিচার্জ সংক্রান্ত যেকোনো সমস্যায় আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।
৯. অ্যাকাউন্ট স্থগিতকরণ: শর্তাবলী লঙ্ঘন বা প্রতারণামূলক কার্যকলাপের প্রমাণ পাওয়া গেলে Easy Premium আপনার অ্যাকাউন্ট স্থগিত করতে পারে।
১০. শর্তাবলীর সংশোধন: Easy Premium যেকোনো সময় এই শর্তাবলী সংশোধন করতে পারে।
১১. প্রয়োগযোগ্য আইন ও বিরোধ নিষ্পত্তি: এই শর্তাবলী বাংলাদেশের আইন দ্বারা নিয়ন্ত্রিত। বিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশের আদালতের এখতিয়ার প্রযোজ্য।
১২. দায়বদ্ধতার সীমাবদ্ধতা: Easy Premium পণ্যের অননুমোদিত ব্যবহার বা ভুল ব্যবহারের জন্য দায়ী নয়, যদি না আমাদের পক্ষ থেকে ভুল প্রদান করা হয়।
১৩. সাধারণ শর্তাবলী: ডিজিটাল পণ্য (রিচার্জ, সার্ভিস চার্জ) ফেরতযোগ্য নয়। লেনদেন পর্যবেক্ষণ ব্যবস্থা সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করলে অ্যাকাউন্ট স্থগিত করতে পারে।

আমাদের লিংকসমূহ:

ওয়েবসাইট: https://www.easy-premium.com
মোবাইল রিচার্জ: https://www.easy-premium.com/mobail-Recharge
গিটহাব: https://github.com/easy-premium/BD

আমরা কিভাবে তথ্য সংগ্রহ করি?

আমরা শুধুমাত্র আপনার অর্ডার প্রক্রিয়াকরণ ও প্রয়োজনীয় যোগাযোগের জন্য ন্যূনতম তথ্য সংগ্রহ করি। প্রক্রিয়াটি নিম্নরূপ:

আমাদের হোয়াটসঅ্যাপে আপনার সামান্য তথ্য দিয়ে অর্ডার করবেন, অর্ডার সম্পর্কে যাবতীয় তথ্য জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।
আমাদের বিকাশ, নগদ, রকেট নম্বরে টাকা পাঠিয়ে সঠিকভাবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন। ভুল তথ্য দিবেন না, সঠিক তথ্য দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন।
আপনার দেওয়া লোকেশন অনুযায়ী আমাদের সুপরিচিত কুরিয়ার সার্ভিস https://steadfast.com.bd/ এর মাধ্যমে আপনার পণ্য সঠিকভাবে আপনার হাতে তুলে দেওয়া হবে।
আপনার তথ্যগুলি আমরা নিরাপদ ডাটাবেজে সংগ্রহ করে রাখি। এই তথ্যগুলি steadfast.com তাদের সাথে শেয়ার করা হয় আপনার পণ্যটি সঠিকভাবে আপনার হাতে তুলে দেওয়ার জন্য।

অত্যন্ত গুরুত্বপূর্ণ:

আমরা কখনোই আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টের পাসওয়ার্ড, পিন, বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংরক্ষণ করি না বা চাই না। টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) বা ওটিপি (OTP) কোড আমরা কখনো সংরক্ষণ করি না বা চাই না।

বিস্তারিত দেখতে পারেন:

আমাদের ওয়েবসাইট Github ও Vercel (Deployment) দ্বারা পরিচালনা করা হয়। আধুনিক, সুন্দর এবং ই-কমার্স ওয়েবসাইট প্রজেক্টস লিংক https://github.com/easy-premium/BD আমাদের ডেভেলপমেন্ট টিম সব সময় নিরাপত্তা নিয়ে কাজ করে।

মোবাইল রিচার্জ রিটেইলার সার্ভিস

Easy Premium মোবাইল রিচার্জ রিটেইলার সার্ভিস একটি বিশেষ ব্যবসায়িক সেবা যা শুধুমাত্র দোকানদার বা ব্যবসায়ীদের জন্য প্রদান করা হয়। এই সার্ভিসের মাধ্যমে আপনি আপনার দোকান থেকে গ্রাহকদের মোবাইল রিচার্জ করতে পারবেন এবং প্রতি রিচার্জে কমিশন পাবেন।

সার্ভিসটি কী?

মোবাইল রিচার্জ রিটেইলার সার্ভিস হলো একটি ব্যবসায়িক প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার দোকানের গ্রাহকদের জন্য মোবাইল রিচার্জ করতে পারবেন। আপনি আমাদের কাছ থেকে রিচার্জ ব্যালেন্স কিনে আপনার গ্রাহকদের কাছে রিচার্জ করে কমিশন আয় করতে পারবেন। এটি একটি লাভজনক ব্যবসায়িক সুযোগ যা আপনার দোকানের আয় বাড়াতে সাহায্য করবে।

কারা এই সার্ভিস পাবেন (যোগ্যতা):

শুধুমাত্র ব্যবসায়ী: এই সার্ভিসটি শুধুমাত্র সেইসব ব্যক্তির জন্য যাদের নিজস্ব দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
দোকান থাকতে হবে: যেকোনো ধরনের দোকান থাকলেই হবে — মোবাইল দোকান, ফার্মেসি, মুদি দোকান, কসমেটিকস দোকান, ইলেকট্রনিকস দোকান, বা অন্য যেকোনো খুচরা ব্যবসা।
বয়স: আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
বাংলাদেশি নাগরিক: আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বাংলাদেশে ব্যবসা পরিচালনা করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: আপনার দোকানের ছবি, ব্যবসার প্রমাণপত্র (ট্রেড লাইসেন্স থাকলে ভালো), জাতীয় পরিচয়পত্র (NID),থাকতে হবে।

কারা এই সার্ভিস পাবেন না:

ব্যক্তিগত ব্যবহারকারী: যাদের কোনো দোকান বা ব্যবসা নেই, তারা এই সার্ভিসটি নিতে পারবেন না।
ছাত্র/চাকরিজীবী: যারা শুধুমাত্র ব্যক্তিগতভাবে রিচার্জ করতে চান, তারা সাধারণ মোবাইল রিচার্জ সার্ভিস ব্যবহার করতে পারবেন, কিন্তু রিটেইলার সার্ভিস নয়।
ভুয়া তথ্য প্রদানকারী: যদি আপনি ভুয়া দোকানের তথ্য বা ভুয়া কাগজপত্র দেন, তাহলে আপনার আবেদন বাতিল করা হবে এবং আপনার অ্যাকাউন্ট স্থগিত করা হবে।
প্রতারণামূলক কার্যকলাপ: যদি আপনি এই সার্ভিস ব্যবহার করে কোনো প্রতারণা বা বেআইনি কাজ করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

ধাপ ১: আমাদের হোয়াটসঅ্যাপে +8801321782961 যোগাযোগ করুন এবং জানান যে আপনি মোবাইল রিচার্জ রিটেইলার সার্ভিস নিতে চান।
ধাপ ২: আমাদের টিম আপনার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দেখতে চাইবে (দোকানের ছবি, NID, ব্যবসার তথ্য ইত্যাদি)।
ধাপ ৩: আমরা আপনার তথ্য যাচাই করব এবং আপনার দোকান বা ব্যবসার বৈধতা নিশ্চিত করব।
ধাপ ৪: যাচাইকরণ সফল হলে, আমরা আপনার অ্যাকাউন্ট তৈরি করে দেব এবং আপনাকে একটি রিটেইলার আইডি ও পাসওয়ার্ড প্রদান করব।
ধাপ ৫: আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স যোগ করে আপনি রিচার্জ সেবা শুরু করতে পারবেন।

সার্ভিসের সুবিধা:

কমিশন আয়: প্রতি রিচার্জে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন।
গ্রাহক বৃদ্ধি: আপনার দোকানে রিচার্জ সেবা থাকলে গ্রাহক সংখ্যা বাড়বে।
সহজ ব্যবহার: আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করা খুবই সহজ এবং যে কেউ সহজেই শিখতে পারবে।
দ্রুত লেনদেন: রিচার্জ সম্পন্ন হয় খুব দ্রুত, সাধারণত কয়েক সেকেন্ডের মধ্যে।
২৪/৭ সাপোর্ট: আমাদের সাপোর্ট টিম সবসময় আপনার পাশে আছে।
নিরাপদ লেনদেন: আপনার সমস্ত লেনদেন নিরাপদ ও সুরক্ষিত।

কমিশন ও পেমেন্ট:

কমিশন হার: প্রতিটি অপারেটরের জন্য কমিশন হার ভিন্ন। সাধারণত 2.5% থেকে 2.7% পর্যন্ত কমিশন পাবেন।
পেমেন্ট: আপনার কমিশন আপনার হাতে সঙ্গে সঙ্গে পৌঁছে দেওয়া হবে অর্থাৎ টাকা এড করার সময় আপনার কমিশন আপনাকে বুঝিয়ে দেওয়া হবে।
নূন্যতম উত্তোলন: কমপক্ষে ৫০ টাকা একাউন্টে অ্যাড করতে পারবেন।
উত্তোলনের সময়: টাকা এড করার অনুরোধ পাঠাতে পারবেন যেকোনো সময় বিকাশ নগদ রকেট এর মাধ্যমে টাকা এড করতে পারবেন এছাড়াও হ্যান্ড ক্যাশ দিয়ে টাকা এড করতে পারবেন।

গুরুত্বপূর্ণ শর্তাবলী:

এই সার্ভিসটি শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে প্রদান করা হয়। ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়।
আপনার দোকান বা ব্যবসার তথ্য সঠিক ও বৈধ হতে হবে।
আপনি কোনো প্রকার প্রতারণা, মানি লন্ডারিং বা বেআইনি কাজে এই সার্ভিস ব্যবহার করতে পারবেন না।
শর্তাবলী লঙ্ঘন করলে আপনার অ্যাকাউন্ট স্থগিত বা বন্ধ করা হবে এবং ব্যালেন্স বাজেয়াপ্ত করা হতে পারে।
Easy Premium যেকোনো সময় এই সার্ভিসের শর্তাবলী পরিবর্তন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

যোগাযোগ:

মোবাইল রিচার্জ রিটেইলার সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে বা আবেদন করতে যোগাযোগ করুন:
হোয়াটসঅ্যাপ: +8801321782961
ইমেইল: support@easy-premium.com
ওয়েবসাইট: https://www.easy-premium.com

আপনার তথ্য কিভাবে ব্যবহার করি?

আপনার তথ্য শুধুমাত্র নিম্নলিখিত সুনির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করা হয়:

অর্ডার প্রক্রিয়াকরণ: আপনার অর্ডার সম্পন্ন করতে এবং প্রয়োজনীয় পণ্য বা সার্ভিস ডেলিভারি দিতে।
গ্রাহক সেবা: আপনার সাথে যোগাযোগ করতে এবং যেকোনো সমস্যা সমাধানে সহায়তা দিতে।
পেমেন্ট নিশ্চিতকরণ: ব্যক্তিগত পেমেন্ট নম্বরের মাধ্যমে আপনার পেমেন্ট সম্পন্ন করতে।
সেবা প্রদান: আমাদের দেওয়া মোবাইল এক্সেসরিজ, মোবাইল সার্ভিসিং, মোবাইল রিচার্জ, মোবাইল রিচার্জ রিটেইলার বা অন্যান্য সেবা আপনার কাছে পৌঁছে দিতে।
যাচাইকরণ: মোবাইল রিচার্জ রিটেইলার সার্ভিসের জন্য আপনার দোকান বা ব্যবসার তথ্য যাচাই করতে।

তথ্যের সুরক্ষা

আপনার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা যা করি:

আমরা আপনার তথ্য নিরাপদ সার্ভারে সংরক্ষণ করি এবং অপ্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা থেকে বিরত থাকি।
আমরা কখনো শেয়ারড অ্যাকাউন্ট বা আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট বিক্রি করি না।
আমরা আপনার দেওয়া তথ্য কখনো তৃতীয় পক্ষের সাথে শেয়ার, বিনিময় বা ভাড়া দিই না।

আমাদের অঙ্গীকার:

Easy Premium কখনোই আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি, বিনিময় বা ভাড়া দেবে না। আমরা শুধুমাত্র সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করি এবং বাংলাদেশের আইন অনুযায়ী তা সংরক্ষণ করি। আপনার তথ্যের অপব্যবহার রোধ করতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি।

বিশেষ সতর্কতা

অনলাইন একাউন্ট নিরাপদ রাখতে আপনার করণীয়:

শক্তিশালী ও অনন্য পাসওয়ার্ড ব্যবহার করুন। নাম, জন্ম তারিখ বা সাধারণ শব্দ ব্যবহার করবেন না।
সন্দেহজনক লিংক ও ইমেইল থেকে সতর্ক থাকুন। ফিশিং ইমেইলে ক্লিক করবেন না।
মোবাইল ও কম্পিউটারের অ্যাপস, ব্রাউজার এবং অপারেটিং সিস্টেম নিয়মিত আপডেট রাখুন।
পাবলিক বা উন্মুক্ত ওয়াই-ফাই ব্যবহার করে ব্যাংকিং বা গুরুত্বপূর্ণ লগইন করবেন না।
অন্য কারো ডিভাইস ব্যবহার করলে কাজ শেষে অবশ্যই লগআউট করুন।
সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।
ওয়েবসাইটটিতে পেমেন্ট নেওয়ার আগে ভিডিও বা অডিও কলে কথা বলে নিতে পারবেন। তবুও, কোনোরকম পেমেন্ট পাঠানোর আগে তাদের সাথে কথা বলে এবং তাদের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত হয়ে নিন।
এখানে লেনদেন করার সময় সতর্ক থাকুন। আপনার ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকা পাঠালে সেই লেনদেনের রসিদ ও তথ্য সংরক্ষণ করে রাখুন।

ব্যক্তিগত তথ্য ও তার সুরক্ষা

ইন্টারনেটের এই যুগে, সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানই সাইবার হামলার ঝুঁকিতে আছে। আমরা আমাদের ভোক্তাদের তথ্য সুরক্ষিত রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আমাদের কমিউনিটি যোগাযোগ:

Md Ashik Islam +8801770584994 Md Sojib Islam +8801321782961
ঠিকানা: বামনডাঙ্গা গাইবান্ধা বাংলাদেশ

রিফান্ড পলিসি (ফেরত নীতি)

আমাদের রিফান্ড নীতি সহজ ও স্বচ্ছ। কোনো প্রকার জটিলতা এড়াতে অনুগ্রহ করে নিচের শর্তাবলী ভালোভাবে পড়ুন। যেকোনো রিফান্ডের জন্য পেমেন্টের স্ক্রিনশট এবং ট্রানজ্যাকশন আইডি অবশ্যই সংরক্ষণ করুন।

রিফান্ড পাওয়ার শর্ত (কখন পাবেন):

লেনদেন ব্যর্থ: আপনার পেমেন্ট নেওয়া হয়েছে কিন্তু অর্ডার প্রক্রিয়াকরণ ব্যর্থ হয়েছে (ডেলিভারি দেওয়া সম্ভব হয়নি)।
ভুল পণ্য ডেলিভারি (আমাদের ত্রুটিতে): আপনি যা অর্ডার করেছেন, তার থেকে ভিন্ন কোনো পণ্য বা সার্ভিস দেওয়া হয়েছে। (আপনার নির্দেশনা অনুযায়ী চাইলে তা পরিবর্তন করে দেওয়া হবে।)
মোবাইল সার্ভিসিং সংক্রান্ত সমস্যা: সার্ভিসিংয়ের পরও একই সমস্যা থেকে গেলে, আমাদের টিম পুনরায় যাচাই করে সমাধান দেবে। সমাধান সম্ভব না হলে রিফান্ড প্রযোজ্য।

রিফান্ড পাওয়া যাবে না (কখন পাবেন না):

ডেলিভারির পর: প্রোডাক্ট বা সার্ভিস ডেলিভারি হয়ে গেলে (যেমন: মোবাইল এক্সেসরিজ হাতে পেয়ে গেলে) কোনো অবস্থাতেই টাকা ফেরত দেওয়া হবে না।
ক্রেতার ভুল: আপনি ভুল তথ্য দেওয়ার কারণে অর্ডার প্রক্রিয়াকরণ ব্যর্থ হলে।
নীতি লঙ্ঘন: আমাদের শর্তাবলী লঙ্ঘন করে কোনো কার্যক্রম পরিচালনা করলে।
অর্ডার কনফার্ম হওয়ার পর: অর্ডার কনফার্ম হয়ে গেলে এবং আমরা তা প্রক্রিয়াকরণ শুরু করলে।
ডিজিটাল রিচার্জ: মোবাইল রিচার্জ সফলভাবে সম্পন্ন হয়ে গেলে তা ফেরতযোগ্য নয়।
রিটেইলার ব্যালেন্স: মোবাইল রিচার্জ রিটেইলার অ্যাকাউন্টে লোড করা ব্যালেন্স ফেরতযোগ্য নয়।

রিফান্ডের নিয়ম ও প্রক্রিয়াকরণ ফি:

রিফান্ডের সময়: রিফান্ড অনুমোদিত হলে, টাকা আপনার মূল পেমেন্ট পদ্ধতিতে ফেরত দিতে সর্বোচ্চ ৩ থেকে ৭ কর্মদিবস সময় লাগতে পারে।
প্রসেসিং ফি: রিফান্ডের সময় পেমেন্ট গেটওয়ে বা প্রক্রিয়াকরণজনিত খরচ বাবদ 1% বা সর্বোচ্চ 10 টাকা (যেটি কম) কেটে রাখা হতে পারে। (উদাহরণ: 1000 টাকার অর্ডারে রিফান্ড হলে সর্বোচ্চ 10 টাকা কেটে 990 টাকা ফেরত দেওয়া হবে।)
কিভাবে আবেদন করবেন: আমাদের ইমেইল support@easy-premium.com বা হোয়াটসঅ্যাপে +8801321782961 আপনার লেনদেনের তথ্য ও সমস্যার বিবরণ দিয়ে যোগাযোগ করুন।

রিফান্ড প্রক্রিয়ার ধাপসমূহ:

পেমেন্ট প্রমাণ রাখুন: পেমেন্টের ট্রানজ্যাকশন আইডি ও স্ক্রিনশট অবশ্যই সংরক্ষণ করুন। রিফান্ডের জন্য এটি বাধ্যতামূলক।
যোগাযোগ করুন: অর্ডারের ৭২ ঘন্টার মধ্যে আমাদের সাপোর্টে জানান। (এর পরে অভিযোগ গ্রহণযোগ্য নাও হতে পারে।)
যাচাইকরণ: আমরা আপনার তথ্য যাচাই করে দেখব যে রিফান্ডের শর্ত পূরণ হয় কিনা।
অনুমোদন ও ফেরত: শর্ত পূরণ হলে, প্রসেসিং ফি বাদ দিয়ে বাকি টাকা ফেরত প্রক্রিয়া শুরু হবে।

দ্রষ্টব্য: ডিজিটাল পণ্য বা মোবাইল রিচার্জ অর্ডার করতে অবশ্যই আপনাকে প্রথমে পে করতে হবে। অধিকাংশ প্রোডাক্ট অর্ডার কমপ্লিট করার সাথে সাথে আপনার মেইলে বা হোয়াটসঅ্যাপে চলে যাবে। কিছু ক্ষেত্রে সর্বোচ্চ ২৪ ঘন্টা সময় লাগতে পারে।

পরিষেবার শর্তাবলী (Terms of Service)

Easy Premium-এর ওয়েবসাইট ও সেবা ব্যবহারের জন্য নিম্নলিখিত শর্তাবলী প্রযোজ্য। আমাদের যেকোনো সেবা ব্যবহার করার অর্থ আপনি এই শর্তাবলী মেনে চলতে বাধ্য থাকবেন।

সেবা গ্রহণের যোগ্যতা ও আমাদের ভূমিকা

আমাদের সেবা গ্রহণের জন্য আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। আমরা শুধুমাত্র বাংলাদেশের ভোক্তাদের জন্য সেবা প্রদান করে থাকি। Easy Premium একটি অনলাইন প্ল্যাটফর্ম যা মোবাইল এক্সেসরিজ, মোবাইল সার্ভিসিং, মোবাইল রিচার্জ, মোবাইল রিচার্জ রিটেইলার এবং ডিজিটাল সেবা প্রদান করে।

অর্ডার দেওয়ার সময় প্রদত্ত তথ্য সঠিক ও সম্পূর্ণ দেওয়া আপনার দায়িত্ব। ভুল তথ্যের কারণে কোনো ক্ষতি হলে Easy Premium দায়ী থাকবে না।
ডিজিটাল পণ্য বা মোবাইল রিচার্জ ক্রয়ের পূর্বে তার মেয়াদ ও ব্যবহারের নিয়ম সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।
আমরা মোবাইল এক্সেসরিজ, মোবাইল পার্টস এবং ডিজিটাল সেবা প্রদান করি। ফিজিক্যাল পণ্য ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করা হয়।
ডিজিটাল রিচার্জ বা সার্ভিস সফলভাবে সম্পন্ন হয়ে গেলে তা ফেরতযোগ্য নয়। রিফান্ড কেবলমাত্র ডেলিভারি দিতে ব্যর্থ হলেই প্রযোজ্য।
মোবাইল রিচার্জ রিটেইলার সার্ভিস শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য। আবেদনের সময় সঠিক তথ্য ও কাগজপত্র জমা দিতে হবে।
কোনো পণ্যে ভবিষ্যতে সমস্যা হলে, আমাদের ওয়ারেন্টি নীতি অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করা হবে, তবে পলিসি লঙ্ঘনের ক্ষেত্রে তা সম্ভব নাও হতে পারে।

নিষিদ্ধ কার্যক্রম ও আইনি এখতিয়ার

আমাদের সেবা ব্যবহার করে বাংলাদেশের প্রচলিত আইন লঙ্ঘন করে এমন কোনো বেআইনি কাজ, প্রতারণা, বা মানি লন্ডারিং-সহায়ক কার্যক্রম পরিচালনা করা যাবে না।

আইনি এখতিয়ার: Easy Premium-এর সাথে আপনার সম্পর্ক বাংলাদেশের আইন দ্বারা নিয়ন্ত্রিত। কোনো বিরোধের ক্ষেত্রে, প্রথমে আমাদের সাথে যোগাযোগ করুন। বাংলাদেশের আদালতের এখতিয়ার প্রযোজ্য।

দায় সীমিকা ও ভোক্তা অধিকার

Easy Premium কোনো তৃতীয় পক্ষের (যেমন: কুরিয়ার সার্ভিস, ব্যাংক, বা পেমেন্ট গেটওয়ে) কারণে সৃষ্ট ক্ষতির জন্য সরাসরি দায়ী নয়, তবে সমস্যা সমাধানে আমরা সর্বোচ্চ সহায়তা দেব। আপনার ভোক্তা অধিকার বাংলাদেশের "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯" অনুযায়ী সংরক্ষিত।

শেষ সংশোধন: মার্চ ২০২৬